দেশবন্ধুপাড়া এলাকার শ্রীশ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল পাশাপাশি পুলিশে অভিযোগ দায় করার পর পুলিশ এ ঘটনায় দ্রুত সাফল্য পেল । উক্ত মঠের মঠের স্বামী ভক্তি নিলয় জনার্দন গোস্বামী মহারাজ অভিযোগ জানান, গত ২১ মে গভীর রাতে কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী মঠে ঢুকে একাধিক গোপাল মূর্তি, বড় পিতলের ঘণ্টা ও অন্যান্য পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে আনুমানিক রাত প্রায় ২ টা নাগাদ।
অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে । তদন্তে নেমে ২২ মে দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে উক্ত, চুরি হওয়া সামগ্রী পূর্বাঞ্চলীয় বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে বসবাসকারী জনৈক দিলীপ সরকার ও জনৈক পিয়াল সরকারের কাছে রাখা হয়েছিল।
পরবর্তীতে তদন্তকারী আধিকারিক আশিঘর আউটপোস্টের পুলিশের সহায়তায় জনৈক দিলীপ সরকারের বাড়িতে এক অভিযান চালিয়ে ২২টি গোপাল মূর্তি সহ অন্যান্য চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



