Monday, May 25, 2026
spot_img

দেশজুড়ে শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার, কলকাতা আঞ্চলিক কেন্দ্র, কমনওয়েলথ দিবস পালন করল

৩০০-রও বেশি অংশগ্রহণকারীর উপস্থিতিতে আয়োজিত হল ‘ফিট ইন্ডিয়া – সানডেজ অন সাইকেল’ অভিযান

কলকাতা, ২৪ মে, ২০২৬ : কমনওয়েলথ দিবস উপলক্ষে ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষের আঞ্চলিক কেন্দ্র, কলকাতা ‘ফিট ইন্ডিয়া – সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আয়োজন করে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আঞ্চলিক কেন্দ্র, কলকাতার আঞ্চলিক অধিকর্তা শ্রী শিবানন্দ মিশ্রের নেতৃত্বে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য ছিল শারীরিক সক্ষমতা বৃদ্ধি, জনসংযোগ এবং ক্রীড়াক্ষেত্রে উৎকর্ষকে উৎসাহ দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক ড: শারদ্বত মুখোপাধ্যায়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট কমনওয়েলথ পদকজয়ী ক্রীড়াবিদরা। তাঁদের মধ্যে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায় (তিরন্দাজি – কমনওয়েলথ গেমস ২০১০ স্বর্ণপদকজয়ী), দোলা বন্দ্যোপাধ্যায় (তিরন্দাজি – কমনওয়েলথ গেমস ২০১০ স্বর্ণ ও ব্রোঞ্জ পদকজয়ী), রহমতুল্লা মোল্লা (অ্যাথলেটিক্স – কমনওয়েলথ পদকজয়ী) এবং মৌমা দাস (টেবিল টেনিস – ২০০২, ২০০৬ ও ২০১০ কমনওয়েলথ গেমসে একাধিক পদকজয়ী)।

সকলের সাইকেল অভিযানে ৩০০-রও বেশি মানুষ অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর কর্মীদের পাশাপাশি, স্থানীয় সাইক্লিং ক্লাবের সদস্য, স্কুল পড়ুয়া, এলাকার বাসিন্দা এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রশিক্ষক ও কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহ্যকে স্মরণ করার পাশাপাশি, এই কর্মসূচির মাধ্যমে নাগরিকদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তাও দেওয়া হয়। জাতীয় ‘ফিট ইন্ডিয়া’ অভিযানের মূল লক্ষ্য অনুযায়ী স্বাস্থ্য, ঐক্য ও সামাজিক সংযোগের মাধ্যমে আরও সুস্থ ও সক্ষম দেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles