Friday, August 7, 2026
spot_img

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে বিশেষ জনশুনানি অনুষ্ঠিত হাওড়ায়

সুমন আদক, হাওড়া: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের নেতৃত্বে বিশেষ জনশুনানি অনুষ্ঠিত হলো হাওড়ায়। মহিলাদের বিভিন্ন অভিযোগ নিয়ে শুক্রবার দুপুরে হাওড়ার নিউ কালেক্টরেট ভবনের পথের দাবী হলে আয়োজিত ওই জনশুনানিতে নারী সুরক্ষা সহ পুলিশের অধীনস্থ বেশ কয়েকটি মামলার পর্যালোচনা সহ সরাসরি অভিযোগ গ্রহণ করা হয়। ওই কর্মসূচিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার ছাড়াও হাওড়ার জেলাশাসক ড. পি দীপাপপ্রিয়া, হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা সহ অন্যান্য সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। মূলত ঝুলে থাকা বা তদন্তাধীন বিভিন্ন অভিযোগ ও মামলার অগ্রগতি খতিয়ে দেখে অনেক ক্ষেত্রেই এদিন তার সমাধান করা হয়। এদিন সরাসরি ভুক্তভোগী মহিলাদের বক্তব্য শোনা এবং পাশাপাশি তার দ্রুত সমস্যা সমাধানেরও নির্দেশ দেওয়া হয়। এদিন জনশুনানি কার্যক্রমে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বুকে সম্প্রতি ঘটে যাওয়া বারুইপুরের ঘটনা নিয়ে এক প্রশ্নের উত্তরে বিজয়া রাহাতকর বলেন, ঘটনাটি অত্যন্ত ভয়ানক ও মর্মান্তিক ছিল। এমন ঘটনা কোনও মেয়ের সঙ্গেই হওয়া উচিত নয়। তবে, এই ঘটনার ক্ষেত্রে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গেই কাজ করছে। একইসঙ্গে আর জি করের ঘটনা নিয়েও এদিন প্রতিক্রিয়া দেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles