Tuesday, September 1, 2026
spot_img

জলের তোড়ে ভাগীরথীর গর্ভে তলিয়ে গেল পার্ক, বাঁধে ৩০০ ফুট ধস; আতঙ্ক হাওড়ার শ্যামপুরের বাসুদেবপুরে

সুমন আদক, হাওড়া: জলের প্রবল স্রোতে নদীগর্ভে তলিয়ে গেল নদী বাঁধ সংলগ্ন একটি পার্ক। সোমবার সকালে হাওড়ার শ্যামপুর থানার গড়চুমুক ফাঁড়ি সংলগ্ন বাসুদেবপুর এলাকায় নদী বাঁধের প্রায় ৩০০ ফুট অংশে আচমকা ধস নামে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বাসুদেবপুরে নদী বাঁধ বরাবর একটি পার্ক তৈরি করা হয়েছিল। এদিন সকালে আচমকাই বাঁধের বিশাল অংশ নদীগর্ভে ধসে পড়ে। এর জেরে পার্কটির একটি বড় অংশও কার্যত জলের তলায় চলে যায়। নদীর জল ক্রমশ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে যথেষ্টই আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধির জেরেই নদীর পাড়ে এই ধস নেমেছে। ধসের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিকভাবে বাঁধ রক্ষার কাজ শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে। নদীর জলস্তর এবং বাঁধের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। নতুন করে যাতে আরও বড় অংশ ধসে না পড়ে, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। এদিকে, প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন খবর পেয়েই ঘটনাস্থলে রওনা হন সেচ দপ্তরের আধিকারিকরা। বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles