Sunday, November 15, 2026
spot_img

চম্পাহাটিতে ঘনঘন ভাঙছে রেলগেট, তীব্র যানজট নকল নিত্যযাত্রীরা, দায় কার?

পার্থ কুশারী ও সুব্রত মন্ডল , দক্ষিণ চব্বিশ পরগনা : দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে রেলগেট ভেঙে পড়া এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। বারবার গেট বিকল হওয়া বা ভেঙে পড়ার কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দুপাশে আটকে পড়েছে অসংখ্য যানবাহন। এই ফলে তীব্র যানজটে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে , বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তির দায় আসলে কে নেবে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে , চম্পাহাটি স্টেশন সংলগ্ন এই রেলগেটটি এলাকার অন্যতম বাস্ততম সংযোগস্তল। প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্যবাহী গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে। অভিযোগ, প্রায়ই রেলগেট নামানোর সময় তাড়াহুড়ো করে পার হতে গিয়ে ভারী যানবাহনের ধাক্কায় গেট ভেঙে যাচ্ছে। আবার স্থানীয়দের অন্যতম ভাস্কর মন্ডল বলেন , গেটটির পরিকাঠামো এবং রক্ষনাবেক্ষনের অভাবও এর অন্যতম কারণ। গেট ভেঙে পড়লেই শুরু হয় আসল বিপত্তি। মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘক্ষন বন্ধ থাকে যান চলাচল। ফলে রাস্তার দুইদিকে গাড়ির লম্বা লাইন পরে যায়। অফিসযাত্রী , স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে রোগীবাহী এম্বুলেন্সও এই যানজটে আটকে পরে। চরম নাকাল হতে হয় সাধারণ মানুষকে। এলাকাবাসীর ক্ষোভ , বারবার এমন ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের তরফে কোনও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব এবং চালকদের আসচেতনতার কারণেই এই বিপত্তি বাড়ছে বলে মনে করছেন অনেকে। অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধান এবং গেট এলাকায় করা নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles