Thursday, November 26, 2026
spot_img

কলকাতায় সুফল বাংলার স্টলের বৃদ্ধি

বরুণ মণ্ডল  :   বাগানের প্রায় সমস্ত রকম টাটকা সবজি-আনাজপাতি থেকে শুরু করে বেশ কয়েক রকমের ফল পাকা সবেদা পেয়ারা থেকে শুরু করে পাকা আম, ড্যাফল, ফলসা, নোনা, করমচা এমন দেশী ফলসহ খেজুরের তরল গুড়, মধু রাজ্য সরকারের এই ‘সুফল বাংলা’ স্টলে পাওয়া যায়।  বর্তমানে রাজ্যে ৪৫৩টি ‘সুফল বাংলা’র স্টল রয়েছে।  ২৪ নভেম্বর নবান্ন সভাগৃহে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, চলতি অর্থবর্ষে আরও ১,০০০টি নতুন ‘সুফল বাংলার’ স্টল চালু করা হবে।  যার বেশিরভাগরাই হবে কলকাতা পৌর এলাকায়।  জেলাতেও সুফল বাংলার স্টল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।  এবং আগামী ২০২৭ – ‘২৮ অর্থবর্ষে আরও ১,০০০টি ‘সুফল বাংলার’ স্টল বৃদ্ধির ভাবনা রয়েছে বর্তমান রাজ্য সরকারের।  চাষিরা যাতে তাদের তৈরি ফসলের দাম পায়, তাই সরাসরি চাষিদের থেকে ফসল কিনে সুফল বাংলার স্টলে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

কাচা সবজি-আনাজপাতির দাম সারা বছর যাবৎ সাধারণ মধ্যবিত্তের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে এর স্থায়ী সমাধানের উদ্দেশ্যে আগামী দিনে রাজ্য জুড়ে সুফল বাংলার স্টল বড়ো সংখ্যায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের কৃষি বিপণন দফতরের আধিকারিকরা।  এবিষয়ে আরও উদ্যোগী হতে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।  প্রশাসনের কর্তারা বলেন,  সুফল বাংলা স্টলে কিছুটা সস্তায় ভালো গুনমানের জিনিস বিক্রি হলে ক্রেতারা সেখান থেকেই কেনাকাটি করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles