Thursday, April 23, 2026
spot_img

অনিয়মের অভিযোগ যুবসাথী প্রকল্পের, খাতড়া বিডিও অফিসে

যুব সাথী প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে বাঁকুড়ার খাতড়া ব্লকে সোমবার উত্তাল হয়ে উঠল ব্লক চত্বর। বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন ,দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় ,ফুঁসতে থাকেন তারা।
রাজ্য সরকারের প্রতি অভিযোগ যুব সাথী প্রকল্পের আবেদন করার পর অনেককেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন। কিন্তু বিপুল সংখ্যক আবেদনকারীরা এখনো পর্যন্ত সেই টাকা পায়নি। বারবার বিডিও অফিসে যোগাযোগ করেও কোন সদুত্তর না মেলায় ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা।
ঐদিন বিডিও অফিসে ঘেরাও করে স্লোগান দিতে থাকেন অভিযোগকারীরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তারা। তাদের দাবি অবিলম্বে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে এবং কেন এত বিলম্ব হচ্ছে তা সঠিক ভাবে জানিয়ে দিতে হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি সাথে জানান, তাড়াতাড়ি এই সমস্যার সমাধান না হলে আগামী দিনে বিডিও অফিসে তারা তালা ঝুলিয়ে দেবেন। এলাকায় বিরাট উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles