Friday, October 30, 2026
spot_img

নানুরে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ নেতার বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৭ এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি! পুলিশ পৌঁছতেই চম্পট অভিযুক্তরা

বিশাল দাস, বীরভূম, নানুর : বীরভূমের নানুরে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝির ঘনিষ্ঠ এবং হাঁসন বিধানসভার বিধায়ক কাজল শেখের ভাইপো বলে পরিচিত এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল নানুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে নানুরের পাপুড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শেখ ফিলিফ ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নানুর থানার পুলিশের একটি দল পাপুড়ি গ্রামে শেখ ফিলিফ ও তাঁর ভাইয়ের বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ির লোকজনের মধ্যে থাকা অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে আনা হয়েছিল, কী উদ্দেশ্যে সেগুলি বাড়িতে মজুত রাখা হয়েছিল এবং এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক অভিযুক্তদের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নানুরে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। গোটা ঘটনায় পুলিশের তদন্ত কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles