Tuesday, October 27, 2026
spot_img

পিয়ালীতে ১০০ টাকার জন্য রক্তারক্তি! রড দিয়ে পিটিয়ে পরিবারকে জখমের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে 

নিজস্ব সংবাদদাতা, ঘুটিয়ারী শরীফ : মাত্র ১০০ টাকার জন্য একটা গোটা পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো স্থানীয় দোকানদার জগদীশ মিস্ত্রি ও তার ছেলে জয় মিস্ত্রির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে জীবনতলা থানার ঘুটিয়ারীশরীফ ফাঁড়ির অন্তর্গত পিয়ালি কলাড়িয়া এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জড়িয়ে পড়ে জীবনতলা থানার ঘুটিয়ারী শরীফ ফাঁড়ির অন্তর্গত পিয়ালী কলাড়িয়া এলাকায়।আক্রান্ত হয়েছে অনিমেশ গায়েন ,তাঁর স্ত্রী রিঙ্কু গায়ে,সাড়ে তিন বছরের সন্তান কৃষ্ণ  ও অনিমেশ গায়েনের বৃদ্ধা মা যমুনা গায়েন।

আক্রান্ত পরিবারের অভিযোগ, এলাকারই এক দোকানদার জগদীশ মিস্ত্রির দোকানে তাদের ছেলে সকালে গিয়েছিল। দোকানদার ১০০ টাকা পেত। লক্ষ্মীপুজোর রাতে পুজোর কারণে টাকা দিতে দেরি হওয়ায় সকালে ছেলের সঙ্গে দোকানদারের বচসা হয়।এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরিবারের দাবি, তারা সোমবার সকালে সেই ১০০ টাকা মিটিয়ে দিলেও, বিষয়টি সেখানেই শেষ হয়নি।

অভিযোগ,এদিন সন্ধ্যায় বাড়ির কর্তা অনিমেষ গায়েন বাজার থেকে ফেরার পথে জগদীশ মিস্ত্রি,জয় মিস্ত্রি ও তার ৫ থেকে ৭ জন সঙ্গী অনিমেশ কে ঘিরে ধরে। তাকে আটকে রাস্তায় ফেলে রড দিয়ে বেধড়ক মারধর করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রীকেও মারধর করা হয়, তাঁর কান ও গলায় আঘাত লাগে। এমনকি বাড়ির সাড়ে তিন বছরের শিশু এবং অসুস্থ, হাঁটাচলা করতে না পারা বৃদ্ধা শাশুড়িকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।আক্রান্তদের স্থানীয়রা উদ্ধার করে। চিকিৎসার জন্য রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আক্রান্তরা আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

আক্রান্তের স্ত্রীর রিঙ্কু জানিয়েছে, অভিযুক্ত জয় ও জগদীশ মিস্ত্রি সম্পর্কে বাবা ও ছেলে। এলাকায় সকলের সঙ্গেই খারাপ ব্যবহার করে। ১ টাকার জিনিস ১০ টাকা দাম নেয়, প্রতিবাদ করলেই ঝামেলা করে।এদিন ১০০ টাকার জন্য অশ্লিলভাষায় গালিগালাজ করে। টাকা মিটিয়ে দেওয়ার পর ও রাতে আমার স্বামীকে আক্রমণ করে। বেধড়ক মারধর করে। আমি তাকে উদ্ধার করতে গেলে রেহাই মেলেনি। এমনকি আমার শাশুড়ি ও আমার সন্তান ও মারধর করে। ’

ঘটনার পর পরিবারের তরফে ঘুটিয়ারী শরীফ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles