Monday, October 26, 2026
spot_img

ডোমজুড়ে বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত চালক-সহ কয়েকজন

সুমন আদক, হাওড়া: শনিবার রাতে হাওড়ার ডোমজুড়ে পথ দুর্ঘটনায় আহত হন একটি মালবাহী গাড়ির চালক-সহ বাসের কয়েকজন যাত্রী। ঘটনাটি ঘটে হাওড়া-আমতা রোডে ডোমজুড়ের দক্ষিণবাড়ির কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়ার দিক থেকে আমতার দিকে যাচ্ছিল হাওড়া-পাঁচারুল রুটের একটি বাস। সেই সময় উল্টোদিক থেকে ডোমজুড়ের দিকে আসা একটি ছোট মালবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সামনে থেকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে মালবাহী গাড়ির চালক-সহ বাসের কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনায় আহত মালবাহী গাড়ির চালককে চিকিৎসার জন্য ডোমজুড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, আহত বাসযাত্রীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে মালবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles