বাঁকুড়ার অমরকানন শময়িতা কনভেন্ট স্কুলে পালিত হল ‘শারদ বরণ উৎসব’। স্কুলের ছাত্র-ছাত্রীদের নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভার বিধায়ক বিল্লেশ্বর সিংহ, গঙ্গাজলঘাটি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মৃন্ময়ী চ্যাটার্জি, বাঁকুড়ার বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ এলাকার বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা।
এই অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের পক্ষ থেকে এলাকার তিনটি স্কুলের দুঃস্থ ছাত্র-ছাত্রীদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি, ছাত্র-ছাত্রীদের মঞ্চস্থ মহিষাসুরমর্দিনী চিত্রনাট্য উপস্থিত দর্শকদের মনে বিশেষ ছাপ ফেলে। নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি আনন্দমুখর হয়ে ওঠে।



