Monday, September 14, 2026
spot_img

৭০ তম রাজ্য স্কুল গেমস দাবা চ্যাম্পিয়নশিপ ঘিরে জেলা জুড়ে ছেলে মেয়েদের জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি: ১০-১২ সেপ্টেম্বর মধ্যমগ্রাম বয়েজ হাইস্কুলে অনুষ্ঠিত হল অনুর্ধ ১৪,১৭ এবং ১৯ ছেলে মেয়েদের ৭০ তম রাজ্য স্কুল গেমস দাবা চ্যাম্পিয়নশিপ। আয়োজক ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস। সহযোগিতায় উত্তর ২৪ পরগনা জেলা কাউন্সিল ফর স্কুল গেমস। ২৫ টি জেলা থেকে ৪১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

দাবা খেলা কে ঘিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। আগামী তে রাজ্য স্কুল থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজ্যে ছেলে মেয়েরা খেলতে যাবে। দলগত বালক বিভাগে প্রথম স্থান জলপাইগুড়ি, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর জেলা। দলগত বালিকা বিভাগে প্রথম হুগলি দ্বিতীয় জলপাইগুড়ি এবং তৃতীয় উত্তর ২৪ পরগনা জেলা। অনুর্ধ ১৪,১৭ এবং ১৯ ছেলে মেয়েদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দের সোনা, রুপো এবং ব্রোঞ্জ মেডেল এর পাশাপাশি দলগত বালক বালিকা দের সুদৃশ্য ট্রফি পুরষ্কার প্রদান করা হয়।

মধ্যমগ্রাম হাই স্কুলে অডিটোরিয়ামে সুন্দর ব্যবস্থাপনা এবং জায়ান্ট স্কিনে মাধ্যমে অভিভাবক খেলা উপভোগ করেন। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর সাধারণ সম্পাদক ভুলু দত্ত, সহ সভাপতি ড. সন্দীপ চট্টোপাধ্যায়, সংস্থার যুগ্ম সম্পাদক জয়ন্তী মন্ডল সরকার, সৈকত মন্ডল, স্কুল এডুকেশন শারীর শিক্ষা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ড. জনমিজয় কোনার, উত্তর ২৪ পরগনা জেলা কাউন্সিল স্পোর্টস এর সাধারণ সম্পাদক পীযূষ মন্ডল সহ বিভিন্ন জেলার শারীর শিক্ষা পদাধিকারী অধ্যাপক অধ্যাপিকা অবজার্ভার সহ অন্যান্য রা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles