সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : দুটি পৃথক তল্লাশি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ দুজন কে গ্রেফতার করলো ক্যানিং থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি ছোট বন্দুক,একটি কার্তুজ ও সাতটি চপার। ধৃতরা হল অমিত সিংহ ও বাবুলু সেখ। ধৃতদের পুলিশ হেফাজত চেয়ে বৃহষ্পতিবার আদালতে তোলা হয়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে,ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী বুধবার রাতে ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় অভিযান চালা। সেখানে কয়েকবছর যাবৎ বসবাস করছিল বিহারের সমস্তিপুর জেলার দালসিংসরাই থানার অন্তর্গত কুশুম বরান্দা গ্রামের যুবক অমিত সিংহ।পুলিশের দাবী,তল্লাশি অভিযানে তার হেফাজত থেকে একটি ছোট আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার সংক্রান্ত বিষয়ে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ হেফাজতের আবেদনসহ আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে ক্যানিং থানার অন্তর্গত অঙ্গদবেড়িয়া এলাকার বাসিন্দা বাবলু শেখের হেফাজত থেকে একটি ছোট দেশি আগ্নেয়াস্ত্র এবং ৭টি চপার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বেআইনি আগ্নেয়াস্ত্র ধারায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আরও তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতের আবেদনসহ আদালতে পেশ করা হয়।



