Saturday, June 20, 2026
spot_img

বাসন্তীতে এসটিএফ এর জালে ২ তৃণমূল নেতা,উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র

সুভাষ চন্দ্র দাশ,বাসন্তী : আবারও শিরোনামে বাসন্তী। শনিবার ভোররাতে স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) ও বাসন্তী থানার পুলিশের তল্লাশি অভিযানে ধরা পড়লো দুই তৃণমূল নেতা। ধৃতদের জিঞ্জাসাবাদ করে উদ্ধার করলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। এমন ঘটনা প্রকাশ্য আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র বাসন্তী ব্লক জুড়ে।ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে,বাসন্তী কি তাহলে আগ্নেয়াস্ত্রের আঁতুড় ঘর?বাসন্তী কি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে?যদিও ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ ও বাসন্তী থানার পুলিশ প্রশাসন। 

পুলিশ সুত্রের খবর , শনিবার ভোরে গোপন সুত্রে খবর পেয়ে বাসন্তী থানার চড়াবিদ্যা পঞ্চায়েতের ৮ নম্বর কুমড়োখালি গ্রামে তল্লাশি অভিযান চালায় এসটিএফ ও বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী।সেখানে তৃণমূল নেতা রমজান মোল্লাকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে। জিঞ্জাসাবাদে উঠে আসে আর এক তৃণমূল নেতা জাফর সেখ এর নাম।এসটিএফ ও পুলিশ জানতে পারে এই জাফর সেখ তার বাড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে। সেইমতো রমজান মোল্লাকে সাথে নিয়ে জাফরের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এসটিএফ ও বাসন্তী থানার পুলিশ। 

তল্লাশি অভিযানে উদ্ধার হয় ১৪ টি লং রেঞ্জ রাইফেল,৯৫ রাউন্ড তাজা কার্তুজ।বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। এরপর বাসন্তীর পেটুয়াখালি ও বাসন্তীর শিমূলতলা এলাকায় যৌথভাবে তল্লাশি অভিযান চালায় এসটিএফ ও বাসন্তী থানার পুলিশ। 

উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ প্রশাসন আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য সবুজ সংকেত পেয়েছেন। এবং আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করে প্রশাসন।ফলে সর্বত্র এমন অভিযান চলতে থাকবে বলে পুলিশ সুত্রের খবর।ধৃত দুই তৃণমূল নেতা কে শনিবার আদালতে তোলা হয়েছে। 

ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা বিকাশ সরদার জানিয়েছেন, ‘তৃণমূল শাসনকালে বিরোধীদের কে ঘায়েল করার পরিকল্পনা করেই তৃণমূল নেত্রানেত্রীরা প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল।রাজ্যে পালাবদল হতেই ভোল পাল্টে যায়।শুরু হয় ধরপাকড় ও অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি অভিযান। এক প্রকার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসে কেউটে।সমগ্র বাসন্তী ব্লকটাই বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে। কুখ্যাত হার্মাদ তৃণমূল নেতা রাজা গাজির নেতৃত্বে এমন সব ঘটেছে।আমরা চাই কুখ্যাত তৃণমূলী হার্মাদের কে ধরে তল্লাশি অভিযানের মধ্যদিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে শান্তি ফিরিয়ে আনুক প্রশাসন। ’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles