Monday, May 25, 2026
spot_img

গঙ্গাসাগরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব: উপস্থিত নবনির্বাচিত বিধায়ক

সৌরভ নস্কর, গঙ্গাসাগর: দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কমলপুরে শনিবার বিকেলে জমে উঠল বর্ণিল ঘুড়ি উৎসব। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শ্রী সুমন্ত মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আকাশজুড়ে নানারঙের ঘুড়ির লড়াই উপভোগ করার পাশাপাশি বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন। বেশ কয়েক বছর ধরে এই উৎসবটি স্থানীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। উৎসব ঘিরে এলাকায় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles