নিজস্ব প্রতিনিধি : “ভোটের দিন বেরোবেন না । পুলিশ ইচ্ছাকৃতভাবে বিজেপির কর্মীদের চমকাচ্ছে” – অভিযোগ তুলে সরব হলেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ।
বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “১৬৮নং বুথ সভাপতি উপেন দাসকে পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে চমকাচ্ছে ।” প্রচারের মধ্যে ঘটনার খবর পেয়ে এসে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় । পুলিশকে চমকানোর অভিযোগ উঠেছে জগন্নাথের বিরুদ্ধে । পুলিশকে ঘিরে চটিচাট্টা বলে স্লোগান দেয় বিজেপি কর্মীরা । বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল কার্যালয়ে ক্যারাম খেলায় তিনজনকে সাসপেন্ড করিয়েছি । ইলেকশন কমিশনকে জানাবো । কেন্দ্রীয় বাহিনীকে ভুল বুঝিয়ে সিউড়ি থানার পুলিশ নিয়ে এসেছিল ।”



