Thursday, April 23, 2026
spot_img

শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী কার্য্যালয়ের উদ্বোধন

সুমন আদক, হাওড়া: শনিবার সকালে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন ওই কেন্দ্রের প্রার্থী ডাঃ রানা চ্যাটার্জি। এছাড়াও দলের ব্লক সভাপতি মহেন্দ্র শর্মা সহ ভাস্কর ভট্টাচার্য, দেবাংশু দাস, দিব্যেন্দু মুখার্জী, ত্রিলোকেশ মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাঃ রানা চ্যাটার্জি এদিন বলেন, আজ রামনবমী। এই পুণ্যদিনে রামরাজাতলার রামমন্দিরে প্রথমে পুজো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলাম ধর্ম নিয়ে যেন মানুষের মধ্যে কোনও বিভাজন তৈরি না হয়। ধর্ম যেন মানুষকে শান্তি দেয় সম্প্রীতি দেয়। এর পাশাপাশি এই শুভ দিনে আজকে আমরা শিবপুর কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলাম। আমাদের লক্ষ্য যাতে আমরা সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বিধানসভা নির্বাচন করতে পারি। জয়ের ব্যাপারে আমরা ১০০% নিশ্চিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles