Tuesday, March 17, 2026
spot_img

গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিয়ে বৈঠক চলাকালীন ছাদের চাঙড় ভেঙে দুর্ঘটনা, জখম ২ স্বাস্থ্যকর্মী

সরকারি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মিটিং চলাকালীন ছাদের চাঙড় ভেঙে দুর্ঘটনা হাওড়ার ডোমজুড়ে। সোমবার রাতে ওই ঘটনায় গুরুতর আহত হন দুই স্বাস্থ্যকর্মী। মাথা ফাটে তাঁদের। আরও কয়েকজন অল্পবিস্তর আহত হন বলে স্বাস্থ্যকর্মীরা জানান। আতঙ্কে ওই সভা রুমে উপস্থিত সকলের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা হয়।

ঘটনাটি ঘটে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। সোমবার সন্ধ্যে নাগাদ স্বাস্থ্যকর্মীদের জরুরি সভা চলাকালীন ওই ঘটনা ঘটে। জানা গেছে,আচমকাই ছাদের চাঙড় ভেঙে ঘটে ওই বিপত্তি। অল্পের জন‍্য প্রাণে বাঁচেন দুই স্বাস্থ‍্যকর্মী। জানা যায়, হাসপাতালের আধিকারিকরা স্বাস্থ‍্যকর্মীদের নিয়ে হাসপাতালের সভাঘরে মিটিং করছিলেন। সেখানে প্রায় ১০০ জন স্বাস্থ‍্যকর্মী উপস্থিত ছিলেন। সেই সময় হঠাৎই সভাঘরের সিলিং থেকে চাঙড় ভেঙে পড়ে কর্মীদের মাথায়।

দুই স্বাস্থ‍্যকর্মী রাখী বালা ও শিখা ঘোষের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে এই ঘটনায়। তাঁদের মাথায় সেলাই করতে হয়। আরও কয়েকজন অল্পবিস্তর আহত হন বলে জানা গেছে। স্বাস্থ‍্যকর্মীদের অভিযোগ, এই ঘটনায় প্রাণহানিও হতে পারত। ভাগ্যক্রমে প্রাণে বাঁচেন তাঁরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles