Saturday, March 14, 2026
spot_img

পিলখানা গুলি-কাণ্ডে ধৃত তাজ ও শাহবুদ্দিনের সিআইডি হেফাজত, বাকি ৬ জনের জেল হেফাজতের নির্দেশ হাওড়া আদালতে

গোলাবাড়ির পিলখানায় গুলি-কাণ্ডে ধৃত তাজ ও শাহবুদ্দিনের সিআইডি হেফাজত এবং বাকি ৬ জনের জেল হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত। মহম্মদ শাহবুদ্দিন আনসারি ও মহম্মদ তাজকে ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এছাড়াও ধৃত মূল দুই অভিযুক্ত রোহিত খান ও শেখ হারুন সহ বাকি ৬ জনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে কড়া পুলিশি প্রহরায় ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। উল্লেখ্য, এই ঘটনায় মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। প্রথমে ৪ জন সাহায্যকারীকে কলকাতা থেকে ধরা হয়। এরপর তাদের জেরা করে দিল্লি থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পরে শাহবুদ্দিন ও তাজকে গ্রেফতার করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles