নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পয়লা জানুয়ারি বাসাপাড়া মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বীরভূম জেলাপরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের হাতে থুপসরা অঞ্চল তৃনমূলের পক্ষ থেকে প্রায় আড়াই কেজি ওজনের রুপোর তলোয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হল ।উপহার গ্রহণের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খোলা তরোয়াল হাতে মঞ্চে দাঁড়ান কাজল শেখ । বোলপুর লোকসভাকেন্দ্রের সাংসদ অসিত মাল এবং নানুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে রুপোর কলম উপহার দেওয়া হয় । এই মিলনমেলায় এরআগে অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়া হতো । গত তিনবছর ধরে উপহার তুলে দেওয়া হচ্ছে কাজল শেখকে । গতবছর মাথায় রৌপ্য মুকুট পড়ানোর পর এইবছর রুপোর তরোয়াল উপহার দেওয়া হলো কাজল শেখকে । থুরসরা অঞ্চল তৃনমূলের পরিচালনায় অনুষ্ঠিত বাসাপাড়া মিলন মেলা সাতদিন চলবে ।



