Friday, March 6, 2026
spot_img

বেঙ্গল প্রো টি২০ লিগে কিংবদন্তি ক্রিকেটার দিলীপ দোশীকে শ্রদ্ধাঞ্জলি

কলকাতা, ২৪ জুন, ২০২৫: সোমবার ৭৭ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি ভারতীয় ও বাংলার স্পিনার দিলীপ দোশীর স্মৃতিতে মঙ্গলবার সম্মিলিতভাবে শ্রদ্ধা জানাল বেঙ্গল প্রো টি২০ লিগ পরিবার।

পুরুষ ও মহিলা বিভাগের সব দলের খেলোয়াড়েরা এদিন ইডেন গার্ডেন্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ক্যাম্পাস (সল্টলেক) এবং ২২ ইয়ার্ডস স্পোর্টস স্কুল গ্রাউন্ড – এই তিনটি ভেন্যুতে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করেন। দিলীপ দোশীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সব খেলোয়াড় কালো আর্মব্যান্ড পরিধান করেন।

ধ্রুপদী বাঁ-হাতি স্পিনে খ্যাত দিলীপ দোশী ১৯৭৯ থেকে ১৯৮৩ সালের মধ্যে ভারতের হয়ে ৩৩টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। তিনি টেস্টে ১১৪টি এবং ওয়ানডেতে ২২টি উইকেট নেন। তাঁর প্রথম শ্রেণির ক্রিকেট জীবনে ২৩৮টি ম্যাচে ৮৯৮টি উইকেট সংগ্রহ করে তিনি ইতিহাস গড়েন। বাংলার হয়ে তাঁর উল্লেখযোগ্য অবদান আজও প্রেরণা জোগায় বহু প্রজন্মের ক্রিকেটারদের।

বেঙ্গল প্রো টি২০ লিগ ভারতীয় ক্রিকেটে দিলীপ দোশীর অসামান্য অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাঁর পরিবার ও বিশ্বজুড়ে থাকা অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles