Home Uncategorized হাওড়ার ওলাবিবিতলায় খুন মহিলা !

হাওড়ার ওলাবিবিতলায় খুন মহিলা !

0

নিজস্ব প্রতিনিধি: ধার করে সময়মতো টাকা শোধ করতে না পারায় মহিলা খুন ! রবিবার সন্ধ্যে নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত ওলাবিবিতলা ফাস্ট বাই লেনের একটি ফ্লাটে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জানা গেছে, ঘটনার সূত্রপাত মাস ছয়েক আগে। শিবপুরের ওলাবিবিতলা ফাস্ট বাই লেনের বাসিন্দা ভারতী হাজরা এক মহিলার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করেন। এর জন্য প্রতিমাসে তিনি কিছু কিছু টাকা শোধ করতেন। পুলিশ সূত্রে খবর, রবিবার বিকেলে ওই মহিলার ছেলে রাজদীপ মুখোপাধ্যায় ভারতী হাজরার কাছে পাওনা টাকার জন্য তাঁর ফ্ল্যাটে আসেন। এরপর দুজনে টাকা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। তখনই ওই ঘটনা ঘটে। পকেটে রাখা ছুরি বের করে ওই মহিলার গলায় কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ভারতী হাজরা। ওই অবস্থায় বেশ কিছুক্ষণ পড়ে থাকেন। ছুটে আসেন তাঁর স্বামী সুব্রত হাজরা। কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই মারা যায় আক্রান্ত মহিলা। চ্যাটার্জিহাট থানার পুলিশ এই ঘটনায় আততায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ধৃতের বিরুদ্ধে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকাপয়সা নিয়ে গন্ডগোলের জেরেই এই খুন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version