সোমনাথ পাল:- হাওড়ায় আধুনিক গুদাম উদ্বোধন করে কর্মসংস্থান ও লজিস্টিক্স উন্নয়নে নতুন দিশা দেখাল ATC গ্রুপ প্রেস রিলিজহাওড়া: দেশের অর্থনৈতিক উন্নয়নে লজিস্টিক্স শিল্প বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। বাণিজ্য, সরবরাহ ব্যবস্থাপনা ও কর্মসংস্থান সৃষ্টিতে এই শিল্পের ভূমিকা ক্রমশ বাড়ছে। ই-কমার্সের প্রসার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার ফলে সারা দেশে এই খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
এই লক্ষ্যকে সামনে রেখে ভারতের লজিস্টিক্স শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ATC গ্রুপ। ব্যবসায়িক বৃদ্ধিকে সহায়তা করা এবং উন্নত সরবরাহ ব্যবস্থাপনার জন্য হাওড়ায় একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর গুদাম চালু করেছে সংস্থাটি।
নতুন এই গুদামের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য, জলজ সম্পদ ও ফিশিং হারবার দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী।
ATC গ্রুপের প্রতিষ্ঠাতা শ্রী গোপীনাথ অধিকারী জানান, এই আধুনিক গুদাম চালু হওয়ার ফলে গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে লজিস্টিক্স শিল্প অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে একটি বড় ভূমিকা নেবে।



