Home Uncategorized সেতুতে ৭২ ঘণ্টার লোড টেস্ট, তীব্র যানজট বিকল্প রাস্তায়

সেতুতে ৭২ ঘণ্টার লোড টেস্ট, তীব্র যানজট বিকল্প রাস্তায়

0

হাওড়ার বালি ব্রিজের সংযোগকারী সেতুর স্বাস্থ্যপরীক্ষাকে ঘিরে শুক্রবার সকাল থেকেই যানজটে নাকাল নিত্যযাত্রী ও পণ্যবাহী গাড়ি। সেতুর নিরাপত্তা যাচাইয়ে শুরু হয়েছে ৭২ ঘণ্টার লোড টেস্ট। এই পরীক্ষা চলাকালীন সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করায় গাড়িগুলিকে ঘুরপথে পাঠানো হচ্ছে। বালি ট্রাফিক গার্ড সূত্রে খবর, বালিঘাটের কাছে ৫৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন পিডব্লিউডি-র সাউদার্ন ভায়াডাক্টে শুক্রবার সকাল থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। নিরাপত্তার কারণে সেতু দিয়ে যান চলাচল বন্ধ রেখে বালিখাল হয়ে দক্ষিণেশ্বর বাউন্ড ব্রিজ, লালবাড়ি কাট-আউট হয়ে বালিহল্টের দিকে সব গাড়ি ঘোরানো হচ্ছে। স্বাভাবিক পথের তুলনায় অতিরিক্ত রাস্তা পাড়ি দিতে হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিকল্প পথেও গাড়ির চাপ বাড়তে থাকছে। যার প্রভাব পড়ছে বালি ব্রিজ ও সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে।
প্রশাসনের দাবি, সেতুর কাঠামোগত নিরাপত্তা এবং ভার বহনের সক্ষমতা যাচাই করতেই এই লোড টেস্ট। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version