নিজস্ব প্রতিনিধি, মুরারই : ১৬ মার্চ সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ মুরারই একনং ব্লকের রাজগ্রাম – গোপালপুর পাথরখাদান এলাকার জিতপুর খাদানে উপর থেকে ধস নেমে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে । খাদান মালিক বীরভূম জেলাপরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম । এখনো পর্যন্ত তিনজনের মৃতদেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে । বনরামপুর গ্রামের একই পরিবারের দুইজন – বাবু শেখ ও আমির শেখ এবং পার্শ্ববর্তী মহুরাপুর গ্রামের একজন শ্রমিক মাটি চাপা পড়ে নিহত হয়েছে । আরো সাত আটজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হয়েছে । এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



