Friday, March 6, 2026
spot_img

ভোররাতে ভয়াবহ আগুনে ভস্মিভূত ফলতার পেন কারখানা

অরিজিৎ মন্ডল, ফলতা : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভূষ্মীভূত পেন কারখানা। ঘটনার জেরে শনিবার ভোর বেলায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দিঘিরপাড় বাজার এলাকায়।
জানা যায়, এলাকারই বাসিন্দা সুজিত সরদারের পেন কারখানায় গভীর রাতে আগুন লেগে যায়। এরপরেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ও ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে পুরোপুরি ভষ্মিভূত পেন কারখানাটি আগুনের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে। ঘটনায় লক্ষাদিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অন্যদিকে ঘটনা তদন্ত শুরু করেছে ফলতা থানার পুলিশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles