Friday, March 6, 2026
spot_img

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

কলকাতা কি সত্যিই ভূমিকম্পের কেন্দ্রস্থল হতে চলেছে। মাঝেমধ্যেই মৃদু সহ তীব্র ভূমিকম্পের অনুভব হচ্ছে শহরে। ভূমিকম্পের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস ভরে গিয়েছে কম্পনের খবরে। মঙ্গলবার রাতে আচমকাই কেঁপে উঠল কলকাতা। রাত ৯টা বেজে ৭ মিনিট নাগাদ কেঁপে ওঠে কলকাতার বিস্তীর্ণ এলাকার মাটি। সঙ্গে সঙ্গেই পথে নেমে আসেন আমজনতা। প্রায় ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল মায়ানমার। উল্লেখ্য, গত ২১ নভেম্বরও কলকাতায় কম্পন অনুভূত হয়েছিল। এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর এসে পৌঁছয়নি। তবে আফটার শখের আশঙ্কা এখনো রয়েছে। দুদিন আগে বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছিল। এই বিস্তীর্ণ এলাকায় এত ভূমিকম্পের কারণ কি? বিশেষজ্ঞদের অভিমতের অপেক্ষায় সকলের।
বিস্তারিত পরবর্তী সময় পাবেন আমাদের এই খবরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles