Friday, March 6, 2026
spot_img

বিষ্ণুপুরে জঙ্গলের ধারে উদ্ধার মৃত লেপার্ড

নিজস্ব প্রতিনিধি: বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাকাদহ রেঞ্জের পচাডহরা গ্রামের কাছে রাস্তার ধারে মৃত অবস্থায় উদ্ধার হলো একটি লেপার্ড (চিতা বাঘ)। স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে জঙ্গলের ধারে বাঁকাদহ-জয়রামবাটি রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখে বনদপ্তরকে খবর দেন। রাতেই বনকর্মীরা পৌঁছে মৃত বাঘটি উদ্ধার করে ডিভিশনাল অফিসে নিয়ে যান।

বনদপ্তরের প্রাথমিক অনুমান, কোনও ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে বাঘটি। ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর। হঠাৎ করে রাস্তার ধারে বাঘের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles