নিজস্ব প্রতিনিধি, সিউড়ি : ভারত সরকার সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রনালয় সহায়তা ও সহায়ক যন্ত্রের মাধ্যমে প্রবীণ নাগরিক ক্ষমতায়ন সামাজিক অধিকার শিবির দুবরাজপুর পথিকৃৎ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো । ভারত সরকারের আরভিওয়াইস্কিম-র আওতায় প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে সাহায্য ও সহায়ক যন্ত্র বিতরণ তুলে দিলেন দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিধায়ক অনুপ সাহা । উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে দশম শ্রেণীর ছাত্রী সুষমা বিশ্বাস ।বিধায়ক অনুপ সাহা বলেন, “দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী বয়স্ক প্রতিবন্ধী মানুষদের জন্য বয়স্কশ্রী প্রকল্প এনেছেন । বয়স্কশ্রী প্রকল্পের আওতায় আজকের এই কর্মসূচি । এরআগে খয়রাশোলে এইরকম কর্মসূচি করা হয়েছিল ।” বালিজুড়ি গ্রামের শান্তিগোপাল মুখ্যাজী, শ্রীধাম স্বর্নকার,আরতি রায় সহ মানুষজন সাহায্য ও সহায়ক যন্ত্র পেয়ে খুব খুশি আনন্দিত । পাঁচড়া গীতাভবনের মহারাজ, দুবরাজপুর আশ্রমের মহারাজ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন ।



