Saturday, March 7, 2026
spot_img

বিজেপির বিধায়ক অসীম সরকারের শাস্তির দাবীতে ক্যানিং থানায় অভিযোগ ইমাম সংগঠনের

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং: নদীয়ার হরিণঘাটার বিজেপির বিধায়ক অসীম সরকার ‘পবিত্র কুরআন মজীদ’ নিয়ে কুরুচিকর মন্তব্য করার  ফলে বুধবার সকালে মাওলানা সাইফুদ্দিন ঢালির নেতৃত্বে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করলেন ইমাম সংগঠন অল ইত্তাহাতুল ফাউন্ডেশন। এদিন সংগঠনের এক প্রতিনিধি দল ক্যানিং থানার আইসি অমিত কুমার হাতি’র কাছে এফআইআর এর আবেদন করে একটি লিখিত অভিযোগ পত্র তুলে দেন।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে , ‘আইনের বিভিন্ন ধারায় অভিযুক্ত বিধায়ক অসীম সরকার।সাম্প্রদায়িক উস্কানি দাতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ পবিত্র কোন ধর্মগ্রন্থ নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করতে না পারে। ’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles