Home Uncategorized বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬–এ অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে ৪৫+ তরুণ...

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬–এ অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে ৪৫+ তরুণ পথিকৃতকে নয়াদিল্লির উদ্দেশে রওনা করানো হল

0

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংলাপের আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজ্য প্রতিনিধিদলের আনুষ্ঠানিক প্রেরণ

সারা দেশে ৫০ লক্ষেরও বেশি যুবার অংশগ্রহণ; নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন ভারত মণ্ডপমে আয়োজিত VBYLD ২০২৬–এ

কলকাতা, ৭ জানুয়ারি, ২০২৬

পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত ৪৫ জনেরও বেশি তরুণ পথিকৃৎকে আজ আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লির উদ্দেশে পাঠানো হল। তাঁরা আগামী ৯–১২ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা Viksit Bharat Young Leaders Dialogue (VBYLD) ২০২৬–এ অংশ নেবেন। রাজ্যের তরুণদের জন্য এই গর্বের মুহূর্তটি উপলক্ষে আজ ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে প্রেরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক শ্রী অনুপ কুমার সাহা, যিনি নির্বাচিত তরুণ পথিকৃৎদের জাতীয় মঞ্চে যাত্রার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। শ্রী সাহা এই উদ্যোগের ব্যাপ্তি ও গুরুত্ব তুলে ধরে বলেন, সারা দেশ জুড়ে ৫০ লক্ষেরও বেশি যুবক- যুবতী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যার মধ্যে থেকে ১৫,০০০ জন রাজ্যস্তরের পর্যায়ে উত্তীর্ণ হন। এই নির্বাচিত তালিকা থেকেই পশ্চিমবঙ্গের ৪৫ জনেরও বেশি কৃতী তরুণ নেতৃত্ব জাতীয় সংলাপে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

শ্রী সাহা আরও বলেন, চারদিনব্যাপী এই কর্মসূচিতে নির্বাচিত তরুণরা বিভিন্ন উপস্থাপনা ও ভাবনা বিনিময়ের অধিবেশনে অংশ নেবেন। তিনি আর-ও বলেন, এই তরুণ নেতৃত্ব কেবল অংশগ্রহণকারী নন, বরং ‘বিকশিত ভারত’–এর স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার, যাঁদের ভাবনায় থাকবে উদ্ভাবন, দায়িত্ববোধ ও দেশগঠনের সংকল্প।

বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬, পুনর্গঠিত জাতীয় যুব উৎসবের দ্বিতীয় সংস্করণ, এমন একটি মঞ্চ হিসেবে পরিকল্পিত যেখানে দেশের তরুণ প্রজন্মের সঙ্গে নীতিনির্ধারক ও জাতীয় নেতৃত্বের সরাসরি সংযোগ স্থাপন করা হবে। এই কর্মসূচিতে দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা, বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উপস্থাপনা অনুষ্ঠিত হবে। এই চারদিনের জাতীয় সংলাপের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version