সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : চলন্ত বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বধুর। মৃতের নাম রীণা শিকারী(৫৫)।বৃহষ্পতিবার ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দা ওই বধু। বুধবার সকালে প্রতিবেশী এক যুবকের বাইকের পিছনে বসে ক্যানিংয়ে আসছিলেন।আচমকা রাস্তার চলন্ত বাইক থেকে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা ওই বধুকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই বধুর।
