Friday, March 6, 2026
spot_img

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : একটিয়াশাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের ৪৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিদ্যালয়ের প্রাঙ্গনে এদিন সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি একটি কমিউনিটি টয়লেটেরও উদ্বোধন হয়। স্কুলের প্রধান শিক্ষক পার্থ দত্ত জানান, এবারে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ৪৩ তম বর্ষে পদার্পণ করলো। স্কুলের শিক্ষার্থীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছে। দৌড়, লং জাম্প, হাই জাম্প, গো অ্যাজ ইউ লাইক সহ আরো বেশ কিছু ইভেন্টে প্রতিযোগী ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছে। বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাজেশ প্রসাদ শাহ, প্রাক্তন শিক্ষিকা কাকলি নন্দীপাল, বর্তমান স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। ক্রীড়া প্রতিযোগিতা কে কেন্দ্র করে গোটা স্কুলে আনন্দমুখর পরিস্থিতির সৃষ্টি হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগী ও প্রতিযোগিনীরা শুরুতে মার্চ পাস্টে অংশগ্রহণ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles