Friday, March 6, 2026
spot_img

প্রার্জুনের ছবিতে একগুচ্ছ তারকা। শহরের কথা বলবে এই ছবি। প্রকাশ্যে চরিত্র লুক ও ছবির নাম।

এবারে ভিন্ন স্বাদের গল্প বলবে পরিচালক প্রার্জুন মজুমদার। একগুচ্ছ তারকা নিয়ে নতুন ছবি “এই শহরের গান”। ইতিমধ্যে ছবির প্রথম ভাগের শ্যুটিং শেষ। কলকাতা শহরের নানান জায়গা জুড়ে শ্যুটিং হয়েছে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা সরকার, অনির্বান চক্রবর্তী, কনিনীকা ব্যানার্জি, অঙ্গনা রায়, মানপ্রীত রোহতাশ নিব্বিয়াল। ছবিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক ব্যানার্জি, জিনিয়া পান্ডে, রিত্তিকা ব্যানার্জি প্রমুখ।

ছবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দেখাবো হবে কলকাতা শহর কে। এই শহর সম্পর্কের শহর, প্রেমের শহর, আবেগের শহর। আর সেটাই তুলে ধরবেন পরিচালক প্রার্জুন মজুমদার এই ছবিতে।

সম্পর্কের গল্পের নতুন সমীকরণ এই ছবি “এই শহরের গান”। তিনটি দম্পতি—জীবনের তিনটি ভিন্ন পর্যায়ে দাঁড়িয়ে—নিজ নিজ সম্পর্কের নানা সমস্যা ও দ্বন্দ্বের সঙ্গে লড়াই করে। তারা একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত নয়, একে অপরকে চেনেও না; তবুও এক অদৃশ্য আন্তরিক যোগসূত্রে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। আর সেই যোগসূত্রের কেন্দ্রে আছে একটি শহর, যা নীরবে তাদের সকলকে এক সুতোয় বেঁধে রাখে।

ছবিতে অনিকেত এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজনী চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার, শান্তনু চরিত্রে দেখা যাবে অনির্বান চক্রবর্তী কে। অন্যদিকে অনামিকা চরিত্রে কনিনীকা ও তৃষা চরিত্রে অঙ্গনা রায় কে ও রাহুল চরিত্রে দেখা যাবে মানপ্রিত রোহতাশ নিমব্বিওয়াল কে। ছবিতে রয়েছে বেশ কয়েকটি গান, যা শোনা যাবে জনপ্রিয় শিল্পীদের কন্ঠে।

পরিচালক প্রার্জুন মজুমদার জানান “এই ছবিতে কলকাতা শহর ও একটি চরিত্র। এই শহরে কত সম্পর্কের গল্প বাসা বেধে থাকে, সেগুলো বড়োপর্দায় তুলে ধরবো। আবেগের কথাও ফুটে উঠবে এই ছবিতে। আমার ছবির প্রতিটি চরিত্র তার শহরের সাথে নিজের সম্পর্কের কথা বলবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে”।

চলতি বছরে ছবিটি মুক্তি পাবে প্রযোজক আকাঙ্শা রায় ও প্রার্জুন মজুমদার এর প্রযোজনাতে “স্ট্যাগড ফিল্মস” এর ব্যানারে। ছবির দ্বিতীয় ভাগের শ্যুটিং শুরু হবে এই মাসেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles