Friday, March 6, 2026
spot_img

পুলিশের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা

অসীম কুমার মিত্র : আজ গভীর রাতে আমতা থানার অন্তর্গত নতুন রাস্তায় অবস্থিত একটি কাঠের গোডাউনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে এবং অল্প সময়ের মধ্যেই পার্শ্ববর্তী একাধিক দোকান ও আবাসিক ফ্ল্যাটে ছড়িয়ে পড়তে শুরু করে। ঘটনার স্থানের খুব কাছেই একটি নার্সিং হোম থাকায় রোগী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় আমতা থানার এএসআই পরশুরাম গিরি মোবাইল ভ্যানে ডিউটিরত অবস্থায় ছিলেন। আগুন লাগার খবর পাওয়া মাত্রই জীবনের ঝুঁকি নিয়ে স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েন এবং তৎক্ষণাৎ ৫ জনকে উদ্ধার করেন । সঙ্গে সঙ্গে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ অফিসার দ্রুত ঘটনাস্থলে চলে আসেন । ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের ৪ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ ,ফায়ার ব্রিগেড ও স্থানীয় মানুষের
অক্লান্ত পরিশ্রমে ফ্ল্যাট ও নার্সিংহোমে আটকে থাকা বাসিন্দা ও রোগীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং ঘন্টা তিনেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

পুলিশের দ্রুত, দায়িত্বশীল ও সময়োচিত তৎপরতার ফলে একটি বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় গোটা এলাকা এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আমতা থানার এএসআই পরশুরাম গিরির এই সাহসিকতাকে স্বীকৃতি দিয়ে মাননীয় পুলিশ সুপার শ্রী সুবিমল পাল , আইপিএস , হাওড়া গ্রামীণ জেলা তাকে পুরস্কৃত করেন ।
জনসাধারণের কাছে আবেদন শীতের মরশুম হওয়ার কারনে আগুন লাগার সম্ভাবনা বেশী থাকে – সে কারনে তারা যেন সর্তক থাকে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles