Home Uncategorized পুরন্দরপুরে ৫৫ ফুট মা কালীর প্রস্তুতি

পুরন্দরপুরে ৫৫ ফুট মা কালীর প্রস্তুতি

0

অভীক মিত্র,সিউড়ি : সিউড়ি দুইনং ব্লকের পুরন্দরপুরে কালীমাতার পুজো হচ্ছে । এবারে গড়া হচ্ছে সুবিশাল দেবী প্রতিমা যার উচ্চতা ৫৫ ফুট । পুরন্দরপুর বান্ধব সমিতির মাঠে বর্তমানে জোরকদমে চলছে এই ৫৫ ফুট উচ্চতার প্রতিমা তৈরির কাজ । মৃৎশিল্পীদের নিপুণ হাতে দিনরাত এক করে দেবী প্রতিমা ফুটিয়ে তোলা হচ্ছে । বিশাল এই প্রতিমাকে ঘিরে স্থানীয় সহ আশপাশের অঞ্চলের মানুষের মধ্যে ইতিমধ্যেই প্রবল উৎসাহ কৌতূহল দেখা দিয়েছে ।​ মণ্ডপ প্রাঙ্গণ সংলগ্ন এলাকা সাজিয়ে তোলা হচ্ছে আলোকসজ্জায় । ​৭ নভেম্বর বিকালে পুজোর উদ্বোধন করবেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তথা সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় । পুজো কমিটির সম্পাদক বিপ্লব সাধু বলেন, “দুইমাস ধরে প্রতিমা তৈরীর কাজ চলছে । কালীপুজো উপলক্ষ্যে সাতদিনের মেলা বসে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় । লাখো লাখো মানুষের সমাগম হয় । ফায়ার সহ প্রশাসনের অনুমতি নিয়েছি ।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version