Home Uncategorized গঙ্গাসাগরে নৈহাটির ‘বড়মা’: ১২তম বর্ষে ২১ ফুটের বিশালাকার প্রতিমাকে ঘিরে তুঙ্গে প্রস্তুতি

গঙ্গাসাগরে নৈহাটির ‘বড়মা’: ১২তম বর্ষে ২১ ফুটের বিশালাকার প্রতিমাকে ঘিরে তুঙ্গে প্রস্তুতি

0

সৌরভ নস্কর, গঙ্গাসাগর : ​আলোর উৎসব দীপাবলি ও শ্রীশ্রী শ্যামাপুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি।উৎসবের দিনগুলো যত এগিয়ে আসছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের খান সাহেব আবাদ এ. সি. কালভার্ট সংলগ্ন এলাকায় ততই চড়ছে মেজাজ ও পারদ।এ বছর সেখানকার ঐতিহ্যবাহী শ্যামাপুজো পদার্পণ করল ১২তম বর্ষে।১২তম বর্ষের এই বিশেষ উদযাপনকে ঘিরে এখন বাঁধভাঙা উৎসাহ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুজো কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে। ​এবারের পুজোর মূল আকর্ষণের কেন্দ্রে রয়েছে ২১ ফুট উচ্চতার বিশালাকার শ্যামা প্রতিমা। বিগত কয়েক বছর ধরেই নৈহাটির বিখ্যাত ‘বড়মা’-র আদলে প্রতিমা নির্মাণ করা এখানকার এক অনবদ্য প্রথায় পরিণত হয়েছে। এ বছরও সেই সুদীর্ঘ ধারা বজায় রেখে একই মহিমায় ২১ ফুটের দেবী মূর্তি গড়ে তোলা হচ্ছে। ​হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকায় জোর কদমে চলছে প্রস্তুতি।বর্তমানে মৃৎশিল্পীরা ব্যস্ত রয়েছেন প্রতিমার গায়ে শেষ মুহূর্তের মাটি দেওয়ার কাজে। মণ্ডপ এলাকাজুড়ে দিনরাত এক করে কাজ চালাচ্ছেন শিল্পীরা। প্রতিমার বিশালতা ও ঐতিহ্যবাহী দেবীর রূপ প্রত্যক্ষ করতে পুজোর দিনগুলোতে প্রচুর ভক্তের আগমন ঘটবে বলে আশাবাদী পুজো কমিটি।সব মিলিয়ে দীপাবলির আগে খান সাহেব আবাদ এলাকায় এখন তুঙ্গে পুজো উন্মাদনা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version