নিজস্ব প্রতিনিধি: লিগ সিজন ২-এ সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং লাক্স শ্যাম কলকাতা টাইগার্সের মধ্যে এডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচটি সোমবার বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়, যা ভক্তদের হতাশ করে।
ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ২০ ওভারে ১৭৮/৪ রান করে। কারাণ লাল (৪৩ বলে ৫১), অভিষেক গোরেল (৩৭ বলে ৫০) এবং রনিত ঘোষের ঝোড়ো অপরাজিত ৪৪ রান (২.৫ বলে) দলকে শক্ত ভিত দেয়।
জবাবে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স মাত্র ৩ ওভারে বিনা উইকেটে ৩৫ রান করে ফেলে। অনুষ্টুপ মজুমদার (৯ বলে ২২*) এবং অঙ্কুর গাল (৯ বলে ১৩৮) তখন ক্রিজে ছিলেন, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়।
আবহাওয়া উন্নত না হওয়ায় আম্পায়াররা ম্যাচ বাতিল ঘোষণা করেন এবং উভয় দল এক পয়েন্ট করে ভাগ করে নেয়।
অন্যদিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে আদামাস হাওড়া ওয়ারিয়র্স ১৭ ওভারের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে ৬ উইকেটে হারিয়ে চমকপ্রদ জয় তুলে নেয়। ম্যাচের নায়ক ছিলেন শাকির হাবিব গান্ধী, যিনি ৩৮ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন।
১৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে হাওড়া মাত্র ১৬.১ ওভারে ১৭৫/৪ রান তুলে ম্যাচ জিতে নেয়। গান্ধীর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও চারটি বিশাল ছয়। তাঁকে দুর্দান্তভাবে সঙ্গ দেন প্রমোদ চণ্ডীলা, যিনি ৩২ বলে মূল্যবান ৪৩ রান করেন।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে মেদিনীপুর উইজার্ডস ১৭৪/৪ রান তোলে। রঞ্জোত সিং খাইরা (৪১ বলে ৫৯), সুদীপ চ্যাটার্জি (১৫ বলে অপরাজিত ৩৩) এবং বিবেক সিং (২৩ বলে ৩০) দলকে বড় রানে গৌঁছে দেন। হাওড়ার হয়ে কানিষ্ক শেঠ, সাক্ষম শর্মা, আমির গনি এবং অগস্ত্য শুক্লা প্রত্যেকে একটি করে উইকেট নেন।
এই জয়ে হাওড়া ওয়ারিয়র্স তাদের শিরোপা জয়ের দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করল।
বৃষ্টির কারনে পরবর্তী সমস্ত খেলা বাতিল হয়েছে।
ছবিঃ প্রীতম দাশ



