দক্ষিণ হাওড়ায় প্রচারের রূপরেখা তৈরি করতে প্রার্থী নন্দিতা’কে নিয়ে বৈঠক তৃণমূলের

0
47

সুমন আদক, হাওড়া: দক্ষিণ হাওড়ায় প্রচারের রূপরেখা তৈরি করতে প্রার্থী নন্দিতা চৌধুরীকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বৃহস্পতিবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভোটের রণকৌশল এবং প্রচারের রূপরেখা নিয়ে দলের সব শাখা সংগঠনকে নিয়ে ওই বৈঠক করেন নন্দিতা চৌধুরি। বৈঠকে হাজির ছিলেন দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূলের সভাপতি সৈকত চৌধুরি, সহ সভাপতি তপন পাল, যুব সভাপতি পূর্ণেন্দু ঘোষ, সংখ্যালঘু সেলের সভাপতি ইসাক মল্লিক চন্দন, হাওড়া সদর তৃণমূলের সম্পাদক অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরি বলেন, আমাদের লক্ষ্য প্রার্থী নন্দিতা চৌধুরিকে গতবারের থেকে আরও বেশি ব্যবধানে জেতানো। জোরকদমে প্রচার চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here