Home Uncategorized জলে ডুবে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোক

জলে ডুবে দুই শিশুর মৃত্যু,এলাকায় শোক

0
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং : জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর।বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের তালতলা গ্রামে।মৃত দুই শিশুর নাম প্রীতি মন্ডল(১৩) ও দীপ মন্ডল(১১)।মৃত দুই শিশু সম্পর্কে ভাইবোন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে,নিকারীঘাটা পঞ্চায়েতের হিঞ্চাখালির বাসিন্দা দম্পতি বাদল মন্ডল ও জয়ন্তী মন্ডল।বুধবার সকালে ছেলে মেয়ে কে নিয়ে তালতলায় বাপের বাড়িতে গিয়েছিলেন।মামার বাড়িতে গিয়ে দুই ভাইবোন খেলা করছিল। আচমকা নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে। না পেয়ে হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে।এরপর দুপুর নাগাদ বাড়ির অদুরে একটি পুকুরে দুই ভাইবোন কে ভাসতে দেখে স্থানীয়রা।পুকুর থেকে তাদের কে তড়িঘড়ি উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা তে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। দুই শিশুকে মৃত বলে ঘোষনা করেন হাসপাতালের চিকিৎসকরা।ক্যানিং থানার পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়।এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

ঘটনা প্রসঙ্গে মৃত দুই শিশুর বাবা বাদল মন্ডল জানিয়েছেন, ‘প্রীতি ও দীপ সাঁতার জানতো না। খেলা করছিল। সম্ভবত আচমকা পুকুরে পড়ে গিয়েছিল। আমরা বিস্তর খোঁজাখুঁজি করি। পরে দেখতে পাই বাড়ির কাছাকাছি একটি পুকুরে ভাসছে। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।’    

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version