Thursday, March 5, 2026
spot_img

অমিত শাহের পাল্টা সভা করতে মথুরাপুর এ আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি ঘুরে দেখলেন সাংসদ

অরিজিৎ মন্ডল, মথুরাপুর: মথুরাপুর বিজেপির সভা করার পরেই বিজেপিতে ভাঙ্গন দেখা দিয়েছে ইতিমধ্যেই পাল্টা জনসভা ৮ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন ।একাধিক বিজেপি ভেঙে তৃণমূলের যোগদান করার সম্ভাবনা আছে এমনটাই সূত্রের খবর। যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।তারই প্রস্তুতি পর্ব ঘুরে দেখলে মথরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ
বিজেপি জনসভার পর এবার পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে শাসক শিবির। মথুরাপুরে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই সভাকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির সর্বভারতীয় নেতার সভার পরপরই তৃণমূলের এই পাল্টা কর্মসূচিকে ঘিরে বাড়ছে উত্তাপ।
তৃণমূল সূত্রে খবর, কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের প্রাপ্য টাকা এবং একাধিক ইস্যুতে কেন্দ্র সরকারকে সরাসরি আক্রমণ শানাবেন অভিষেক। পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ানও তুলে ধরবেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জনসভা কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চ হতে চলেছে।
সভাস্থল ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একাধিক বৈঠক করেছেন।
আজ সভাস্থল পরিদর্শন করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি জানান, রায়দিঘি বিধানসভার ভৌগোলিক অবস্থানই জানেনা মন্দিরবাজার বিধানসভার এলাকায় মিটিং করে আর রায়দীঘি বিধানসভার নাম বলে, বিজেপির ভৌগোলিক অবস্থা জানতে এখনো পড়াশোনা করতে হবে এসআইআর-কে কেন্দ্র করে সাধারণ নাগরিকদের নাম সংক্রান্ত যে সমস্ত অভিযোগ বা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিষয়গুলিও জনসভার মঞ্চে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। সাধারণ মানুষের অধিকার রক্ষায় দল সর্বদা সোচ্চার বলেও তিনি দাবি করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভাতে সময়ে এই সভা রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিন সভা স্থল ঘুরে দেখেন সাংসদ বাপি হালদার, মুথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। অ্যাডিশনাল এসপি যুব সভাপতি তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles