সুব্রত মন্ডল, সোনারপুর : সোনারপুর আচার্য প্রফুল্ল সংঘ ৮০ তম স্বাধীনতা দিবসে, এলাকার সাধারণ নাগরিকদের ভালো থাকার ও শুভকামনার বার্তা দিলেন। সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এবছর লক্ষণীয় বিষয় হল, স্বাধীনতা দিবস পালন এক্কেবারে উৎসবে পরিণত হয়েছে। একটা কথা বলতে ইচ্ছে করে,সবার আগে দেশ,দেশ ভালো থাকলে তাহলে সবাই ভালো থাকবে। আচার্য প্রফুল্ল সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সাল, অর্থাৎ ৬৮ বছরে পদার্পণ করল। সঙ্গের প্রত্যেক সদস্য এবং এক্সিকিউটিভ মেম্বারদের তরফ থেকে বিনম্র শ্রদ্ধা জানালেন, সেইসব স্বাধীনতা সংগ্রামীকে, যারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে ও স্বাধীনতার পরিবর্তে প্রাণ দিয়েছেন। জাতীয় পতাকার গৌরব,দেশ প্রেম ও ঐক্যের বার্তা নিয়ে পালিত হল স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান। স্বাধীনতার মূল্যবোধ হৃদয়ে ধারণ করে নিয়ে,এগিয়ে চলুক আমাদের দেশ প্রেমের সাথে।
