Home Uncategorized আহত পূর্ণবয়স্ক হনুমানকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে

আহত পূর্ণবয়স্ক হনুমানকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে

0

পরিবেশ সংগঠন ‘গ্রীন চেন মুভমেন্ট’ এর উদ্যোগে হাওড়া জেলার বাগনানের হাটুড়িয়া গ্রাম থেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক পূর্ণবয়স্ক হনুমানকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হলো। সোমবার ওই ঘটনা ঘটে। রাস্তার ইলেকট্রিক পোস্টের বিদ্যুৎবাহী তারে জখম হয়ে হনুমানটি রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় এক বাসিন্দা তা দেখে পরিবেশ কর্মী প্রদীপ রঞ্জন রীতকে খবর দেন। প্রদীপবাবু দ্রুত ঘটনাস্থলে হাজির হন। এরপর হনুমানটির প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রদীপবাবু এরপরই বনদপ্তরে যোগাযোগ করেন। রাতেই বনদপ্তরের কর্মীরা হনুমানটিকে উদ্ধার করে নিয়ে যান।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version