Saturday, March 7, 2026
spot_img

৪ জানুয়ারি নাগরিক মঞ্চের রেল অবরোধ

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বহুবার জানানো হলেও রেল কর্তৃপক্ষ তাদের দাবিগুলোর বাস্তবায়ন করেনি- এমনি অভিযোগ তুলে আগামী ৪ জানুয়ারি রেল অবরোধের ডাক দিল নলহাটি নাগরিক মঞ্চ। হাওড়া-সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজ, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনকে আজিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা, করোনা পরবর্তী সময় থেকে বন্ধ থাকা বারাণসী এক্সপ্রেস, বর্ধমান-মালদা টাউন লোকাল, রাজগীর ফাস্ট প্যাসেঞ্জার পুনরায় চালু করা, সরাসরি সদর শহর সিউড়ি আসার জন্য আজিমগঞ্জ থেকে অন্ডাল এবং আসানসোল থেকে মালদা টাউন মেমু প্যাসেঞ্জার চালু করার দাবি বহুবার রেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাঁরা গ্রুপেক্ষ করেনি বলে অভিযোগ নলহাটি নাগরিক মঞ্চের। তাই তারা বাধ্য হয়ে রেল অবরোধের ডাক দিয়েছে বলে জানায় নাগরিক মঞ্চের সদস্যরা। ৪ জানুয়ারি রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলহাটির ৫টি লেভেল ক্রসিং-এ অবরোধ করবে নাগরিক মঞ্চের সদস্যরা। দলমত নির্বিশেষে সকলকে রেল অবরোধে সামিল হওয়ার জন্য জানানো হচ্ছে নাগরিক মঞ্চের পক্ষ থেকে। ১৬ দফা দাবিতে ২৯ ডিসেম্বর সাইথিয়া স্টেশনমাস্টারকে ডেপুটেশন দিল সাইথিয়া পথ প্রদর্শক। দাবিগুলি হল- সাঁইথিয়া রেল ব্রিজ সম্প্রসারণের কাজ ৫ জুন ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করতে হবে, সেটি লিখিত আকারে জনসাধারণকে জানাতে হবে। সাঁইথিয়া রেল স্টেশনের পূর্বদিকে একটি টিকিট কাউন্টার করতে হবে। যাত্রীদের হয়রানির কথা ভেবে সমস্ত ট্রেনগুলিকে সঠিক সময়ে চালাতে হবে। রেল স্টেশনে একটি চলমান সিঁড়ি/লিফটের ব্যবস্থা করতে হবে। পূর্বে বন্ধ হয়ে যাওয়া ট্রেনগুলিকে (রাজগীর এক্সপ্রেস, মালদা বর্ধমান লোকাল) পুনরায় চালু করতে হবে। রেলের যাত্রী সুরক্ষার দিকে নজর দিতে হবে। রামপুরহাট-শিয়ালদহ একটি লোকাল ট্রেন সকালের দিকে চালাতে হবে। সাঁইথিয়া-অন্ডাল রুটে আরো ট্রেন বৃদ্ধি করতে হবে বিশেষ করে সকাল ১১টা থেকে দুপুর ৩টার মধ্যে ট্রেন দিতে হবে। কাটোয়া-আহমোদপুর ট্রেনগুলিকে ভায়া সাঁইথিয়া হয়ে রামপুরহাট পর্যন্ত চালাতে হবে। রাত্রি ৮/৯ টার দিকে রামপুরহাট বর্ধমান লোকাল একটি ট্রেন চালু করতে হবে। সাঁইথিয়া-কান্দি রেললাইনের কাজ দ্রুত শুরু করতে হবে। হাওড়া-সিউড়ি এক্সপ্রেস (২২৩২১) কে সাঁইথিয়া পর্যন্ত চালাতে হবে। সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস (১৩৪২৭), পদাতিক এক্সপ্রেস (১২৩৭৭), গৌর এক্সপ্রেস (১৩২৫৪), তেভাগা এক্সপ্রেস (১৩১৬১), কলকাতা-যোগবানি এক্সপ্রেস (১৩১৫৯), ডাউন গৌর এক্সপ্রেস (১৩০৭২), বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস (১৩৪৩৪), বেঙ্গালুরু এক্সপ্রেস (১৫২২৮) আপ ও ডাউনে ট্রেনগুলোর স্টপেজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। সাধারণ মানুষ চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে হয় তাই দক্ষিণ ভারতে যাওয়ার জন্য দুটি ট্রেনের স্টপেজ দিতে হবে। রামপুরহাট-সাঁইথিয়া-আহমোদপুর-কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া একটি এক্সপ্রেস ট্রেনে দিতে হবে সকাল দিকে। হাওড়া-রাধিকাপুর রুটে (ভায়া সাঁইথিয়া) আরো একটি ট্রেন চালু করতে হবে।

দীর্ঘদিনের মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে বীরভূম জেলার সদর শহর সিউড়ি থেকে রাজনগর, কুন্ডহিত, নলা হয়ে জামতাড়া রেললাইন সার্ভের কাজ শুরু হতে চলেছে বলে সাংবাদিক সম্মেলনে জানান বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। ১৭ ডিসেম্বর সিউড়ি জেলা কার্যালয়ে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘১০ ডিসেম্বর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিটুর সঙ্গে দেখা করে একাধিক বিষয় তুলে ধরেছিলাম। সিউড়ি-শিয়ালদহ মেমু এক্সপ্রেস চালু হওয়ার পর ৩ বছর ধরে খুবই জনপ্রিয়। চিনপাই স্টেশনে স্টপেজ রেলমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন। সাহিবগঞ্জ-রামপুরহাট মেমু প্যাসেঞ্জার সিউড়ি স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা সেটিও রেলমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন। এর ফলে রাতে ট্রেনটি সিউড়ি স্টেশনে এসে ভোরে সিউড়ি স্টেশন থেকে সাহিবগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে। ফলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনের রামপুরহাট স্টেশনে স্টপেজ সেটিও শীঘ্রই শুরু হবে। ২০১৫-১৬ সালের প্রকল্প সিউড়ি-প্রান্তিক রেললাইন নির্মাণ শুধুমাত্র ৭০-৮০ হেক্টর জমির জন্য আটকে আছে। রেলমন্ত্রী বিষয়টি আবার দেখবেন বলেছেন। সিউড়ি-রাজনগর-কুন্ডহিত নলা-জামতাড়া রেললাইন নির্মাণের দাবি বিষয়ে কথা বলেছি। রেল আধিকারিকরা ফিল্ড সার্ভের কাজ করতে আসবেন। সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ, ঝান্ডা ধরে হোক অথবা ঝান্ডা না ধরে হোক রেল আধিকারিকরা ফিল্ড সার্ভের কাজে এলে ওনাদের সঙ্গে থেকে সহযোগিতা করুন। তাড়িয়ে দিয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম করবেন না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles