Friday, March 6, 2026
spot_img

২৭ জানুয়ারী ক্যানিংয়ে অনুষ্ঠিত হবে জাতীয় ম্যারাথন  

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন- ২০২৬ অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারী। বর্তমানে এই ম্যারাথন জেলা ও রাজ্যের সীমানা অতিক্রম করে জাতীয়স্তরে পৌঁছে গিয়েছে। ক্যানিং গোল্ড মারাথন এ উত্তরপ্রদেশ,বিহার,ঝাড়খন্ড,মহারাষ্ট্র,দিল্লী,কেরালা,মধ্যপ্রদেশ,হরিয়ানা,পাঞ্জাব সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে দৌড়বিদরা অংশগ্রহণ করেন। এমন কি বিগত দিনে আর্জেনটিনা,কেনিয়া,নাইজেরিয়া থেকেও দৌড়বিদরা এই টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেছিলেন। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবার প্রতিযোগিতা সোনার আংটি,কালার টিভি,হোমথিয়েটার,স্মার্ট ওয়াচ সহ নগদ প্রায় ১০ লাখ টাকার পুরষ্কার রয়েছে। মহিলা ও পুরুষ বিভাগে একই পুরষ্কার থাকছে। প্রথম মহিলা ও পুরুষ দৌড়বিদ কে ১ লাখ ৫ হাজার নগদ অর্থ সহ সোনার আংটি ও অন্যান্য পুরষ্কার রয়েছে। এছাড়াও মহিলা ও পুরুষ বিভাগে দ্বিতীয় পুরষ্কার ৬৫ হাজার টাকা,রঙীন টিভি। তৃতীয় পুরষ্কার ৪৫ হাজার টাকা,হোমথিয়েটার। চতুর্থ পুরষ্কার ২৭ হাজার টাকা,হোমথিয়েটার। পঞ্চম পুরষ্কার ১৮ হাজার টাকা,ইন্ডাকশান কুকার মেশিন।ষষ্ঠ পুরষ্কার ১২ হাজার টাকা,স্মার্ট ওয়াচ। সপ্তম পুরষ্কার ৯ হাজার টাকা,স্মার্ট ওয়াচ। অষ্টম পুরষ্কার ৯ হাজার টাকা ও স্মার্ট ওয়াচ। নবম পুরষ্কার ৬ হাজার টাকা ও ডিনার সেট। দশম পুরষ্কার ৬ হাজার টাকা ও ইলেক্ট্রিক কেটলি। এমনকি ১১ নম্বর থেকে ৩০ নম্বর প্রতিযোগিদের জন্য রয়েছে নগদ ২০০০ টাকা ও মানপত্র।

এমন জাতীয়স্তরের ম্যারাথন প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন, ‘খেলাধূলা মানুষকে শারীরিক ভাবে বিকশিত করে।তার জন্য এমন উদ্যোগ। ’ 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

1,231FansLike
10FollowersFollow
4SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles