অভীক মিত্র,সিউড়ি :২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে ১৬ মার্চ বিজেপি,বামফ্রন্ট এসইউসিআই বীরভূম জেলার বেশ কিছু কেন্দ্রের জন্য তাদের প্রাথীদের নাম ঘোষণা করেছে । প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছে প্রার্থীরা ।

১৭ মার্চ দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বালিজুড়ি গ্রামপঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে দেওয়াল লেখন,পথচলতি সাধারণ মানুষদের বিজেপির সংকল্প পত্র বিতরণ ও চা পে-চর্চা কার্যক্রমের মাধ্যমে দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা প্রচার অভিযান শুরু করেন । সকালে সিউড়ি চৈতালির মোড়ে বজরংবালি মন্দিরে পুজো দিয়ে সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় প্রচার অভিযান শুরু করলেন । বক্রেশ্বর লোকাল কমিটির উদ্যোগে চিনপাই গ্রামে দেওয়াল লিখন করে সিপিএম । দুবরাজপুর শহরের অতিপ্রাচীন পাহাড়েশ্বর শিবমন্দিরে সকলের মঙ্গল কামনার্থে পুজো দিলেন দুবরাজপুর বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপকুমার সাহা ।





