Home Uncategorized শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, একটি বগি লাইনচ্যুত। যাত্রী না...

শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, একটি বগি লাইনচ্যুত। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা

0

সুমন আদক, হাওড়া: হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেলের শালিমার স্টেশনে লাইনচ্যুত হলো লোকাল ট্রেন। বুধবার সকালে প্ল্যাটফর্মে ঢোকার মুখে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এর জেরে বড়ো কিছু দুর্ঘটনা না ঘটলেও প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে যায়। এদিন সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময় ৩ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি বগি। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলের ইঞ্জিনিয়াররাও।কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন দুর্ঘটনার পর তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যায়।

এদিন দুর্ঘটনার কারণে প্ল্যাটফর্মের একাংশ ভেঙে গেলেও হতাহতের খবর নেই। রেলের দাবি, ওই ট্রেনটিতে কোনও যাত্রী ছিলেন না। এদিন শালিমারের ৩নং প্ল্যাটফর্মের কাছে আসতেই হঠাৎই লোকাল ট্রেনটির একটি কামরা লাইনচ্যুত হয়ে বগিটি ঘষতে ঘষতে প্ল্যাটফর্মে ঢোকে। প্ল্যাটফর্মের কিছুটা অংশ ভেঙে যায়। ওই সময় প্ল্যাটফর্মে উপস্থিত থাকা যাত্রীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি। দুপুরে পাওয়া খবর অনুযায়ী, লাইনচ্যুত কামরাটিকে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version