উত্তম কর্মকার, কুলপি:- মেরা যুব ভারতের সহযোগিতায় মগরাহাট এক নম্বর ব্লকের ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রে জেলা পর্যায়ে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করেন। প্রথম দিনে পুরুষ বিভাগের ৪০০ মিটার দৌড় , হাই জাম্প, লং জাম্প, দলগত মহিলা বিভাগের কাবাডি ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ডাইরেক্টর মেরা যুবভারত সনৎ কুমার পাইক, অ্যাকাউন্ট মেরা যুবভারত ডায়মন্ড হারবার কপিল কুমার, ন্যাশনাল কাবাডি কোচ অরুন মন্ডল ও তপব্রত নস্কর, কাবাডি কোচ বেঙ্গল পুলিশ উৎপল পাইক, রোটারি ক্লাব কলকাতা শ্রাবণী মিত্র ও জয়শ্রী চ্যাটার্জী, সুরঞ্জন চক্রবর্তী শক্তি সাধন ঘোষ এবং ঘটকপুর অভিযাত্রী সংঘের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত অতিথিরা বলেন বর্তমান সময়ের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা করা প্রয়োজন গ্রামাঞ্চলে পুরুষ ও মহিলাদের বিভিন্ন খেলাধুলা বিলুপ্তির পথে যুবকদের মাঠ মুখী করতে মেরা যুবভারত জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে দ্বিতীয় দিনে ফুটবল টিম ও মহিলা বিভাগের ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহিলাদের সচেতনতা ও আত্মরক্ষা বৃদ্ধির জন্য ক্যারাটে প্রতিযোগিতা রাখা হয়েছে প্রতিযোগীদের হাতে পুরস্কার বিতরণ করেন সনৎ পাইক, কপিল কুমার, তপব্রত নস্কর, শক্তি সাধন ঘোষ, সুরঞ্জন চক্রবর্তী, অরুন মন্ডল, উৎপল পাইক প্রমুখ, ঘটকপুর শ্রীমা মহিলা ও শিশু বিকাশ কেন্দ্রের সম্পাদিকা সঙ্ঘ মিত্রা ঘোষ ডায়মন্ড হারবার মেরা যুব ভারতকে ধন্যবাদ জানান জেলা পর্যায়ের অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য এছাড়াও অংশগ্রহণকারী ক্লাবগুলোর হাতে স্পোর্টস ম্যাটেরিয়াল বিতরণ করা হয়।



