Home Uncategorized মাঝরাতে বাসন্তীতে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী  

মাঝরাতে বাসন্তীতে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী  

0

সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী : বাসন্তীতে আবার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আনরুল পাইক,ধৃতের বাড়ি বাসন্তীর কালাহাজরা সরকারপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে খবর,সোমবার রাতে নৈশ টহল চলাকালীন গোপন সূত্রে খবর পেয়ে কালাহাজরা সরকার পাড়া কালভার্টের কাছে অভিযান চালায় বাসন্তী থানার পুলিশ। সেখান থেকেই তাকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে গুলি ভর্তি একটি দেশি পিস্তল উদ্ধার হয়।

কী কারণে সে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল, তার পিছনে অন্য কোনও বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার বারুইপুর আদালতে তোলা হবে এবং পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version