Home Uncategorized মহিলা হোমগার্ড খুন কান্ডে অধরা থানার সাব-ইন্সপেক্টর

মহিলা হোমগার্ড খুন কান্ডে অধরা থানার সাব-ইন্সপেক্টর

0
Oplus_0

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – শনিবার ক্যানিং থানার পুলিশ আবাসনের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হয়েছিল থানারই হোমগার্ড গুলজান পারভীন মোল্লার(২২)।ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত হোমগার্ডের পরিবারের সদস্যরা ক্যানিং থানায় খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগের তীর থানারই সাব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে।অন্যদিকে ঘটনার পর বেপাত্তা হয়ে যায় ওই এসআই। তাঁর ফোন বন্ধ। এমনকি পলাতক এসআইয়ের খোঁজে পুলিশের একটি দল তাঁর উত্তর ২৪ পরগনার স্বরুপনগরের বাড়িতে হানা দিলেও খোঁজ মেলেনি।ওই এসআইয়ের বিরুদ্ধে খুনের মামলা রুজু হতেই তাঁকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।এছাড়াও খুনের ঘটনা তদন্তের জন্য গঠন করা ছয় সদস্যের হয়েছে সিট।সিটের প্রধান রয়েছেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) রুপান্তর সেনগুপ্ত। 

উল্লেখ্য মৃত হোমগার্ডের সাথে এসআই সায়ন ভট্টাচার্যের প্রেমের সম্পর্ক ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version